Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ইউনিয়ন রুমের তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ! যা মিলল, তাতে তোলপাড় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়
জেলা

ইউনিয়ন রুমের তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ! যা মিলল, তাতে তোলপাড় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়

alipurduar university union room
Email :2

আলিপুরদুয়ার (Alipurduar) বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন রুম থেকে কন্ডোম, মদের বোতল এবং নেশার বিভিন্ন সামগ্রী উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের একটি তালাবদ্ধ ইউনিয়ন রুমের দরজা খুলতেই সামনে আসে এই ছবি। ঘটনার পর থেকেই শিক্ষাঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কীভাবে এই ধরনের সামগ্রী এল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

জানা গিয়েছে, সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুমের (Alipurduar) তালা খুলে ভিতরে প্রবেশ করেন। ঘরের ভিতরে ঢুকেই তাঁরা দেখতে পান, বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে একাধিক কন্ডোমের প্যাকেট। পাশাপাশি পাওয়া যায় ভাঙা মদের বোতল, গাঁজা সেবনের সরঞ্জাম এবং নেশার সিরিঞ্জ। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান উপস্থিত পড়ুয়ারা।

অভিযোগ (Alipurduar) উঠেছে, পূর্ববর্তী সময়ে এই ইউনিয়ন রুম তৃণমূল ছাত্র পরিষদের নিয়ন্ত্রণে ছিল। বিরোধী ছাত্র সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে ওই ঘরে নানা অসামাজিক কাজকর্ম চলত। তবে এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে প্রমাণিত হয়নি।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নগর সম্পাদক রজত দে সরকার বলেন, ইউনিয়ন রুম (Alipurduar) থেকে গাঁজা সেবনের সরঞ্জাম, কন্ডোম, নেশার সিরিঞ্জ, ভাঙা মদের বোতলসহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। কীভাবে এগুলি সেখানে এল এবং কারা ব্যবহার করত, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

ঘটনার প্রতিবাদে এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁরা দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরিৎকুমার চৌধুরি জানান, আদালতের নির্দেশে ইউনিয়ন রুম দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। ঘটনাটি তাঁদের উপস্থিতিতে ঘটেনি, তাই বিষয়টি নিয়ে তিনি এখনই কোনও মন্তব্য করতে চান না।

ঘটনার পর ছাত্রছাত্রীরাই আবার ইউনিয়ন রুমে তালা লাগিয়ে দেন। বিশ্ববিদ্যালয় চত্বরে এই ঘটনার জেরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। শিক্ষাঙ্গনের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু অভিভাবক ও পড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts