Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মেয়র পদ ছাড়ার সপ্তাহ না ঘুরতেই হুমকি! এবার নিশানায় ফিরহাদ হাকিমের পরিবার
রাজ্য

মেয়র পদ ছাড়ার সপ্তাহ না ঘুরতেই হুমকি! এবার নিশানায় ফিরহাদ হাকিমের পরিবার

firhad hakim edit (1)
Email :7

কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর কিছু দিনের মধ্যেই নতুন বিতর্ক সামনে এল। এবার প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুললেন তাঁর বোন গীতি হাকিম। একটি দুর্গাপুজো কমিটিকে ঘিরে আর্থিক বিবাদের জেরেই এই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।

গীতি হাকিমের দাবি, তিনি ফার্ন রোডের একটি দুর্গাপুজো কমিটির সম্পাদক ছিলেন। সেই কমিটির কিছু অর্থ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁর অভিযোগ, কমিটির এক সদস্য সরকারি অনুদান সংক্রান্ত পোর্টাল ব্যবহার করে তাঁর অজান্তেই চেক তুলেছেন। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের কিছু ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

গীতির বক্তব্য, বিষয়টি সামনে আসার পর তিনি কমিটির অর্থ ব্যাঙ্কে স্থগিত রাখার ব্যবস্থা করেন। এরপর থেকেই তাঁর উপর চাপ তৈরি হতে থাকে বলে অভিযোগ। তাঁর দাবি, কমিটির তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার জন্য তাঁর কাছে দাবি জানানো হয়।

অভিযোগ, ফিরহাদ হাকিম (Firhad Hakim) মেয়র পদ ছাড়ার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শনিবার থেকে একাধিক অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। ফোনে তাঁকে ভয় দেখানো হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন গীতি হাকিম।

তিনি জানান, ফোনের ওপার থেকে তাঁকে বলা হয়, তাঁর দাদা তাঁকে রক্ষা করতে পারবেন কি না। এমনকি বাড়ি ঘেরাও করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। গীতির কথায়, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় নন। পরে তিনি বুঝতে পারেন, পুরো বিষয়টি পুজো কমিটির আর্থিক বিরোধকে কেন্দ্র করেই ঘটছে।

ঘটনার পর গীতি হাকিম এবং তাঁর আইনজীবী আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে শীঘ্রই প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি (Firhad Hakim)।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল এবং স্থানীয় এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। হুমকি ফোনের নেপথ্যে কারা রয়েছে এবং অভিযোগের কতটা সত্যতা রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts