Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আইপ্যাক অভিযানের ‘পুরস্কার’! হাইভোল্টেজ রেইডের পর সম্মান পেলেন ইডি আধিকারিকরা!
দেশ

আইপ্যাক অভিযানের ‘পুরস্কার’! হাইভোল্টেজ রেইডের পর সম্মান পেলেন ইডি আধিকারিকরা!

ed officers
Email :28

চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতার আইপ্যাক অফিসে হওয়া হাইভোল্টেজ তল্লাশি অভিযানের জন্য এবার সম্মানিত হলেন দুই ইডি আধিকারিক। শুক্রবার দিল্লিতে ইডি দিবসের অনুষ্ঠানে তাঁদের কর্মক্ষেত্রে অসাধারণ দক্ষতার জন্য এই সম্মান দেওয়া হয়।

গত ৮ জানুয়ারি কলকাতায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার অফিস এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিক্রম আহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে (ED Officers)। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং দক্ষতার স্বীকৃতি হিসেবেই এই সম্মান।

সেই দিনের ঘটনাকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। খবর পেয়ে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছু সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। পরে হাতে একটি ফাইল নিয়ে বেরিয়ে আসতেও তাঁকে দেখা যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়। এরপর সল্টলেকে ওই সংস্থার অফিসেও তল্লাশি চালানো হয় (ED Officers)।

এই ঘটনার পর ইডির পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়ে তদন্তে বাধা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করে, ওই সংস্থার অফিস থেকে দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত নথি নেওয়ার চেষ্টা করছিল ইডি (ED Officers)।

ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় বিক্রম আহলাওয়াত শান্তভাবে পরিস্থিতি সামলান এবং ঘটনার বিস্তারিত নথি তৈরি করেন, যা পরে আদালতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রশান্ত চান্ডিলা পুরো ঘটনার সময় পেশাদারিত্বের সঙ্গে পঞ্চনামা তৈরি করেন, যা সুপ্রিম কোর্টে প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে। যদিও অনুষ্ঠানে মামলার নাম সরাসরি বলা হয়নি, তবে সূত্রের খবর, কলকাতার ওই অভিযানে তাঁদের ভূমিকার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts