Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চাকরির প্রতিশ্রুতি, রাজনৈতিক চাপ— আইপ্যাক নিয়ে নতুন বিতর্ক
রাজ্য

চাকরির প্রতিশ্রুতি, রাজনৈতিক চাপ— আইপ্যাক নিয়ে নতুন বিতর্ক

IPAC q
Email :121

পশ্চিমবঙ্গে ভোটের আবহে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) কাজ সাময়িকভাবে বন্ধের খবর ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, আইনি কিছু বাধ্যবাধকতার কারণে সংস্থার তরফে কর্মীদের ইমেলের মাধ্যমে জানানো হয়েছে, আগামী কুড়ি দিন তাঁরা বাড়ি থেকে কাজ করবেন। এই খবর সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও শাসকদল তৃণমূল এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, আইপ্যাকের (IPAC) সঙ্গে যৌথভাবেই কাজ চলছে এবং এই ধরনের প্রচার ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রের সরকারকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূলের সঙ্গে যুক্ত সংস্থা ও কর্মীদের ভয় দেখানো হচ্ছে v। তারকেশ্বরের সভা থেকে তিনি বলেন, যদি কোনও সংস্থাকে ভয় দেখানো হয়, তাহলে তারা তৃণমূলের সঙ্গেই কাজ করবে এবং কাউকে বেকার হতে দেওয়া হবে না। তিনি আরও জানান, এই বিষয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন।

অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা শাসকদলকে আক্রমণ শুরু করেছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, তৃণমূলের ভিত নড়ে গিয়েছে বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের মতে, সংস্থার পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা কাজ চালাবে কি না। আবার সিপিএমের তরফে কটাক্ষ করে বলা হয়েছে, রাজ্যের যুবকদের কর্মসংস্থান দিতে না পারলেও বাইরের সংস্থার কর্মীদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আইপ্যাককে ঘিরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি এখন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts