Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গণনার আগেই বড় চমক! হাই কোর্টে জোড়া মামলা ঘিরে বাড়ছে উত্তেজনা
রাজ্য

গণনার আগেই বড় চমক! হাই কোর্টে জোড়া মামলা ঘিরে বাড়ছে উত্তেজনা

calcutta high court
Email :5

শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। ইভিএমে বন্দি রয়েছে শাসক ও বিরোধী প্রার্থীদের ভাগ্য। আগামী সোমবার, চার মে ভোট গণনা হওয়ার কথা। কিন্তু তার আগেই গণনাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। কলকাতা হাই কোর্টে জোড়া মামলা দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে (Calcutta High Court)।

তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এই মামলা দায়ের করেছেন v(Calcutta High Court)। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর দু’টোর পর বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হতে পারে।

গত তেইশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট হয়েছিল। উনত্রিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে। এখন সবার নজর ফল ঘোষণার দিকে। তবে এরই মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে গণনাকেন্দ্রের সংখ্যা নিয়ে (Calcutta High Court)।

এবারের নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়েছে নির্বাচন কমিশন। দুইশো চুরানব্বইটি আসনের জন্য মোট সাতাশি কেন্দ্রে ভোট গণনা হবে। গতবার এই সংখ্যা ছিল একশো আট। এক ধাক্কায় এত কেন্দ্র কমিয়ে দেওয়ায় ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে শাসকদল তৃণমূল (Calcutta High Court)।

এই বিষয়টি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা। ফলে ভোট গণনার আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এখন নজর আদালতের সিদ্ধান্তের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts