Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোট মিটতেই বড় মোড়! আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলের জামিনে চাঞ্চল্য
দেশ

ভোট মিটতেই বড় মোড়! আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলের জামিনে চাঞ্চল্য

arrested ipac director
Email :7

বিধানসভা নির্বাচনের ভোটপর্ব শেষ হতেই আইপ্যাক সংস্থার (IPAC Case) ডিরেক্টর ভিনেশ চান্ডেল জামিন পেলেন। বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস আদালতে মামলার শুনানিতে ইডি তাঁর জামিনের বিরোধিতা করেনি। এর পরই আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

গত ১৩ এপ্রিল আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দিল্লি থেকে তাঁকে আটক করা হয়। অভিযোগ ছিল, বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই গ্রেফতারি হয়েছিল বাংলার ভোটের ঠিক কয়েকদিন আগে, যা নিয়ে তখন থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয় (IPAC Case)।

রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, এই গ্রেফতারের পিছনে কেন্দ্রীয় শাসক দলের ভূমিকা রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন, বিজেপির বিরোধিতা করলেই টার্গেট হতে হয় (IPAC Case)।

গ্রেফতারের পরই আইপ্যাক সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, তারা সাময়িকভাবে বাংলায় কাজ বন্ধ রাখবে এবং কর্মীদের ছুটিতে পাঠানো হবে। এই সিদ্ধান্ত ঘিরেও নানা প্রশ্ন উঠেছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে আইপ্যাক কর্মীদের কাজের ব্যবস্থা করা হবে (IPAC Case)।

ভোট শেষ হওয়ার পরই ভিনেশ চান্ডেলের জামিন পাওয়া নতুন করে জল্পনা বাড়িয়েছে। জানা গিয়েছে, আদালতে ইডি তাঁর জামিনের বিরোধিতা করেনি। বিচারক অমিত বনসাল জানান, আইনের নির্দিষ্ট ধারায় ইডির আপত্তি জানানোর সুযোগ থাকলেও তারা তা করেনি। সেই কারণে জামিন পেতে কোনও বাধা থাকেনি।

তবে তিনি কবে জেল থেকে মুক্তি পাবেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর আবারও রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts