Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ১৩ বছর পরে সুদীপ্ত সেনের মুক্তি নিশ্চিত! জেল থেকে বেরোবেন আগামিকাল
রাজ্য

১৩ বছর পরে সুদীপ্ত সেনের মুক্তি নিশ্চিত! জেল থেকে বেরোবেন আগামিকাল

sudipto sen
Email :106

১৩ বছর পর সারদা চিটফান্ড কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন (Sudipto Sen) জামিনে মুক্তি পাচ্ছেন। বুধবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে। আগে বাকি মামলাগুলোতে ইতিমধ্যেই জামিন পেয়ে ছিলেন তিনি। এবার রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলাতেও আদালত তাঁকে জামিন দিয়েছে।

৬৪ বছর বয়সী সুদীপ্ত সেনের (Sudipto Sen) শারীরিক জটিলতা আছে। সম্প্রতি ব্রেন স্ট্রোকও হয়েছে। দীর্ঘ জেলজীবনকে তাঁর আইনজীবী “শাস্তিমূলক” বলে উল্লেখ করেছেন। তিনি ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পাবেন।

জামিনের শর্ত অনুযায়ী, সুদীপ্ত সেনকে তাঁর পাসপোর্ট জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না। বারাসত থানায় স্থায়ী ঠিকানা দিতে হবে এবং অনুমতি ছাড়া বসবাসের স্থান পরিবর্তন করা যাবে না।

সুদীপ্ত সেন (Sudipto Sen) কোনও আর্থিক প্রতিষ্ঠান, মাল্টি-লেভেল মার্কেটিং বা কলেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিমের সঙ্গে জড়িত হতে পারবেন না। জনসাধারণের কাছ থেকে কোনও আমানত গ্রহণ করা বা কোনোমতে প্রভাব বা ভয় দেখানোও নিষিদ্ধ। এই শর্ত লঙ্ঘন করলে জামিন বাতিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts