Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হাসপাতাল থেকে ছুটি পেয়েই ভোট দিতে এলেন তৃণমূল সাংসদ! হুইলচেয়ারে বুথে মিতালি বাগ
জেলা

হাসপাতাল থেকে ছুটি পেয়েই ভোট দিতে এলেন তৃণমূল সাংসদ! হুইলচেয়ারে বুথে মিতালি বাগ

mitali bag wheel chair
Email :16

হাসপাতাল থেকে ছুটি পেয়েই ভোট দিতে এলেন আরামবাগের তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগ (Mitali Bag)। বুধবার দুপুরে আরামবাগের ১৩৯ নম্বর বুথে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি একাধিক রাজনৈতিক মন্তব্য করেন।

মিতালি বাগ (Mitali Bag) বলেন, “কণ্ঠনালি কেটে নিলেও জয় বাংলা বলব।” তিনি আরও দাবি করেন, রাজ্যে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে না এবং বিজেপির হয়ে কাজ করছে।

তিনি (Mitali Bag) আরও বলেন, সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রচারের শেষ পর্যায়ে মিতালি বাগের উপর হামলার অভিযোগ ওঠে। আরামবাগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বাঁশ ও লাঠি দিয়ে আক্রমণ করা হয়, গাড়ির কাঁচ ভেঙে যায় এবং তিনি আহত হন।

এরপর তাঁকে দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। পুলিশ তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে (Mitali Bag)।

দ্বিতীয় দফার ভোটের দিন সকালে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর মিতালি বাগ আর বাড়ি না ফিরে সরাসরি ভোটকেন্দ্রে যান। অ্যাম্বুল্যান্সে করে তাঁকে বুথে আনা হয় এবং হুইলচেয়ারে বসিয়ে ভোটকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া হয়।

ভোট দেওয়ার পর তিনি বলেন, রাজ্যে কোনও ধরনের হিংসা হবে না বলে তাঁর বিশ্বাস। নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বললেও বাস্তবে পরিস্থিতি আলাদা বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজ্য থেকে বিজেপি নেতাদের আনা হয়েছে।

তিনি আরও বলেন, রাজ্যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন, কিন্তু বিজেপি অনেক জায়গায় এজেন্ট দিতে পারছে না বলেও তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts