Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হারি বা জিতি, ৪ মে সমস্ত কিছুর হিসাব হবে! মিতালি বাগের ওপর হামলায় বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়
জেলা

হারি বা জিতি, ৪ মে সমস্ত কিছুর হিসাব হবে! মিতালি বাগের ওপর হামলায় বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

abhishek banerjee 11
Email :18

দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে আরামবাগে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগ-এর উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করেই সভামঞ্চ থেকে সরব হন অভিষেক।

তিনি (Abhishek Banerjee) বলেন, আরামবাগের পরিস্থিতির উপর তাঁর নজর রয়েছে এবং ৪ তারিখের পর সবকিছুর জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, যারা মিতালি বাগের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা হবে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একে একে সবাইকে ধরা হবে।

অভিষেক আরও বলেন, একজন তফসিলি মহিলা নেত্রীর উপর হামলা করা হয়েছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি সতর্ক করে বলেন, ভোটে ফল যাই হোক, ৪ তারিখের পর এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় যাওয়ার আগে আহত সাংসদকে দেখতে হাসপাতালে যান তিনি (Abhishek Banerjee)। জানান, মিতালির শারীরিক অবস্থা ভালো নয়।

অন্যদিকে মিতালি বাগ অভিযোগ করেন, তিনি আরামবাগে সভায় যোগ দিতে যাওয়ার সময় গোঘাট হাসপাতালের সামনে বিজেপি কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরে। তারপর ইট-পাথর ও লাঠি দিয়ে গাড়িতে হামলা চালানো হয়। গাড়ির কাচ ভেঙে তিনি আহত হন বলে দাবি করেন (Abhishek Banerjee)।

তিনি আরও বলেন, হামলাকারীরা তাঁকে গাড়ি থেকে নামতে বলে হুমকি দেয় এবং প্রাণনাশের ভয় দেখায়। কোনওরকমে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts