Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগেই ‘দাবাং’ অবতার! আইপিএস অজয় পালের বিরুদ্ধে হাইকোর্টে মামলা, কী বলল আদালত?
রাজ্য

ভোটের আগেই ‘দাবাং’ অবতার! আইপিএস অজয় পালের বিরুদ্ধে হাইকোর্টে মামলা, কী বলল আদালত?

Calcutta High court
Email :5

ভোটের আগে ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় আইপিএস অজয় পাল শর্মার সক্রিয়তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এলাকাজুড়ে তাঁর ঘোরাফেরা ও কড়া মেজাজ দেখে অনেকেই তাঁকে ‘দাবাং’ বা ‘সিংহম’-এর সঙ্গে তুলনা করছেন। এই পরিস্থিতির মধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

অভিযোগের সূত্রপাত সোমবার। সেদিন ফলতার তৃণমূল নেতা তথা প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে অজয় পাল শর্মাকে সতর্ক করতে দেখা যায়। অভিযোগ, তিনি জাহাঙ্গীর খান ও তাঁর পরিবারকে ভোটারদের ভয় না দেখানোর কথা বলেন। এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরে জাহাঙ্গীর খান জানান, তিনি ভয় পাওয়ার মানুষ নন।

এর পরেই মঙ্গলবার হাইকোর্টে (Calcutta High Court) এই বিষয়ে মামলা ওঠে। তবে সেই মামলা শেষ পর্যন্ত গ্রহণ করেনি আদালত। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আগামী ২৯ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোট পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কাজে কোনও হস্তক্ষেপ করা হবে না। যাঁরা নির্বাচনের দায়িত্বে রয়েছেন, তাঁদের কাজেও আদালত হস্তক্ষেপ করবে না বলে জানানো হয়। পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এদিন বিস্তারিত শুনানিও হয়নি (Calcutta High Court)।

এদিকে মঙ্গলবার সকাল থেকেও এলাকায় অজয় পাল শর্মাকে একই রকম সক্রিয় ভূমিকায় দেখা যায়। তাঁকে দেখেই জাহাঙ্গীর খানের কার্যালয় থেকে তাঁর সমর্থকেরা বেরিয়ে এসে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অজয় পালের গাড়ি এগিয়ে গেলেও তাঁর কনভয়ের পিছনে থাকা সিআরপিএফের কয়েকটি গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং কেউ কেউ এই পরিস্থিতির সঙ্গে সাম্প্রতিক সন্দেশখালির ঘটনার মিল খুঁজে দেখতে শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts