Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • উত্তর কলকাতায় জনস্রোত! ঠনঠনিয়া কালীমন্দিরে পুজোর পর মোদীর রোড শো ঘিরে তুঙ্গে উত্তেজনা
রাজ্য

উত্তর কলকাতায় জনস্রোত! ঠনঠনিয়া কালীমন্দিরে পুজোর পর মোদীর রোড শো ঘিরে তুঙ্গে উত্তেজনা

pm modi rod show kolkata
Email :4

ভোটের আগে শেষ পর্যায়ের প্রচারে উত্তর কলকাতায় শক্তি প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। রবিবার সন্ধ্যায় শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না ক্রসিং পর্যন্ত তাঁর রোড শো অনুষ্ঠিত হয়। রাস্তায় নেমে কাতারে কাতারে মানুষের ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যায় এই কর্মসূচি। বিজেপি প্রার্থীদের সমর্থনে এই প্রচার ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়।

জানা গিয়েছে, এই রোড শো সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলার কথা। নিরাপত্তা ও জনসমাগমের কারণে ওই রুটে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। রাস্তাজুড়ে মানুষের ঢল নামায় পুরো এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয় (PM Modi)।

এর আগে কলকাতায় এসে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেন প্রধানমন্ত্রী (PM Modi)। মন্দিরে গিয়ে জবা, রজনীগন্ধা, পদ্ম এবং আকন্দ ফুল দিয়ে পুজো করেন তিনি। মন্দির সংলগ্ন এক ফুল বিক্রেতার কাছ থেকে ফুল কিনে তার দামও পরিশোধ করেন প্রধানমন্ত্রী। এই ঘটনাও স্থানীয়দের মধ্যে আলাদা করে নজর কেড়েছে।

উল্লেখ্য, এর আগে রাজ্যে প্রচার সেরে তিনি দিল্লি ফিরে গিয়েছিলেন। রবিবার ফের বাংলায় এসে একাধিক কর্মসূচিতে যোগ দেন। প্রথমে বনগাঁর ঠাকুরনগরে একটি জনসভা করেন। এরপর হুগলির আরামবাগের হরিপাল এলাকায় আর একটি সভা করেন। সেই কর্মসূচি শেষ করে কলকাতায় এসে রোড শো-তে অংশ নেন তিনি।

ভোটের আগে শেষ রবিবারে এই রোড শো ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রধানমন্ত্রীর এই উপস্থিতি যে নির্বাচনী লড়াইকে নতুন মাত্রা দিল, তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts