Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের পরেও স্লিপ রেখে দিন! বড় সতর্কবার্তা মমতার
রাজ্য

ভোটের পরেও স্লিপ রেখে দিন! বড় সতর্কবার্তা মমতার

mamata banerjee voter slip
Email :5

ভোট দেওয়ার পরেও ভোটার স্লিপের কপি যত্ন করে রেখে দেওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরের একাধিক সভা থেকে এই কথা বলেন তিনি। তাঁর দাবি, ভবিষ্যতে প্রয়োজন হলে এই স্লিপ গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজে লাগতে পারে।

খিদিরপুরের মনসাতলায় সভা করতে গিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ভোটারদের হাতে যে স্লিপ দেওয়া হয়েছে, সেটির কপি সংরক্ষণ করে রাখা উচিত। তিনি জানান, ভবিষ্যতে যদি কোনও ধরনের নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়, তাহলে এই নথি কাজে লাগতে পারে। যদিও তিনি স্পষ্ট করে দেন, রাজ্যে এই ধরনের কোনও প্রক্রিয়া চালু করতে দেওয়া হবে না।

এর আগে ভবানীপুরের আরেকটি সভাতেও একই কথা বলেন তিনি (Mamata Banerjee)। ভোটারদের সচেতন থাকার বার্তা দেন এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণ করার কথা মনে করিয়ে দেন।

এবার নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে স্লিপ পৌঁছে দেওয়া হচ্ছে। সেই স্লিপ নিয়েই ভোটারদের বুথে যেতে হচ্ছে।

এদিন নিজের দলের জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী শোনায় মুখ্যমন্ত্রীকে। তাঁর দাবি, প্রথম দফাতেই তাঁদের আসন সংখ্যা অনেক এগিয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোটের পর সেই সংখ্যা আরও বাড়বে বলেও আশাবাদী তিনি।

ভোটের আবহে এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts