Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চোখের সামনে সব শেষ! আগুনে পুড়ল ঘর, নিখোঁজ শিশু—আক্রায় আতঙ্ক
জেলা

চোখের সামনে সব শেষ! আগুনে পুড়ল ঘর, নিখোঁজ শিশু—আক্রায় আতঙ্ক

fire breaks santoshpur
Email :8

শনিবার দুপুরে আচমকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল আক্রা-সন্তোষপুরের ১৬ বিঘা বস্তির বড় অংশ (Fire breaks Out)। সেই সময় কেউ ভাত খাচ্ছিলেন, কেউ খেতে বসেছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়তেই সবকিছু ছেড়ে প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসেন মানুষজন। অনেকেই কিছুই সঙ্গে নিতে পারেননি। চোখের সামনে পুড়ে গেছে ঘরবাড়ি, নথিপত্র, সামান্য সঞ্চয়ও।

স্থানীয় বাসিন্দাদের কথায়, তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড সবই আগুনে পুড়ে গিয়েছে। সামনে ভোট থাকায় এই ঘটনা তাঁদের আরও দুশ্চিন্তায় ফেলেছে (Fire breaks Out)। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নিরাপত্তা দিতে না পারলে ভোট চাইতে আসার অধিকার কারও নেই।

ঘটনাটি ঘটে দুপুর প্রায় একটার চল্লিশ মিনিট নাগাদ। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। ঘন কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। দমকলকে খবর দেওয়া হলেও সময়মতো সাহায্য না পাওয়ার অভিযোগ তুলেছেন বাসিন্দারা (Fire breaks Out)। তাঁদের দাবি, প্রথমে দুটি দমকল ইঞ্জিন এলেও একটিতে জল ছিল না।

এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। কেউ কেউ দাবি করেছেন, রেলের তার ছিঁড়ে পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। আর একজনের শরীরে তার পড়ে গুরুতর চোট লেগেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, স্থানীয়দের দাবি অনুযায়ী কয়েকজন শিশু এখনও নিখোঁজ। কেউ বলছেন চার থেকে পাঁচজন, আবার কারও মতে ছয়-সাতজন বাচ্চার খোঁজ মিলছে না। একজন বাসিন্দা জানান, আগুন দেখে এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, তাঁরও খোঁজ পাওয়া যাচ্ছে না।

এই ভয়াবহ ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts