দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে আগুন লাগার (Fire Breaks Out) পর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাথমিকভাবে বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনও বহু মানুষ ভবনের ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় পৌনে দশটা নাগাদ আগুন লাগার (Fire Breaks Out) খবর আসে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক দমকল ইঞ্জিন। উদ্ধারকাজ শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়। এখনও পর্যন্ত বহু মানুষকে নিরাপদে বের করে আনা হয়েছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রেস্তোরাঁয় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা পাশের একটি হোটেলে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ফলে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। দমকলকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন (Fire Breaks Out)।
উদ্ধারকারী দলের মতে, ভবনের ভিতরে এখনও অনেক মানুষ আটকে থাকতে পারেন। কিন্তু আগুন এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে ভবনের ভিতরে প্রবেশ করতে সমস্যার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা (Fire Breaks Out)। সামনের এবং পিছনের দিক থেকে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আগুনের ধোঁয়া পাশের আঠারো তলা হোটেলটিকেও গ্রাস করেছে বলে জানা গিয়েছে। হোটেলে থাকা বহু অতিথির শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন বলে সূত্রের খবর। ঘটনার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে।
ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
হোটেলের এক শেফ দাবি করেছেন, রান্নার কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক চুলা চালু করার সময় আচমকাই আগুনের শিখা দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে সহকারীকে বাইরে বেরিয়ে যেতে বলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং গোটা ভবন আগুনে জ্বলতে শুরু করেছে।
আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন। হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে অপেক্ষা করা হচ্ছে সরকারি ঘোষণার।












