Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বেলডাঙা হিংসা মামলায় হঠাৎ মোড়! বিচারপতির বেঞ্চ সরতেই নতুন ধোঁয়াশা
রাজ্য

বেলডাঙা হিংসা মামলায় হঠাৎ মোড়! বিচারপতির বেঞ্চ সরতেই নতুন ধোঁয়াশা

calcutta high court
Email :7

বেলডাঙা হিংসা মামলায় আচমকা বড় মোড়। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়াল। এনআইএ-র বিশেষ আদালতের জামিন নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল, সেটিই এবার ফের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে পাঠানো হয়েছে।

শুনানির সময় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট (Calcutta High Court) জানান, এই মামলায় ইউএপিএ আইন কার্যকর হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার প্রধান বিচারপতির। তাই এই ডিভিশন বেঞ্চে আর শুনানি সম্ভব নয় বলেই মামলা ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এই মামলার সূত্রপাত বেলডাঙার একটি হিংসার ঘটনা থেকে। ঝাড়খণ্ডে কর্মরত বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে আসেন, শিয়ালদহ–লালগোলা রেলপথের মহেশপুর এলাকায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়, লাঠিচার্জও করতে হয় (Calcutta High Court)।

এই ঘটনায় একাধিক মানুষ আহত হন এবং এলাকায় ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় পরে মামলাটি জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ-র হাতে যায়।

এরপর বেলডাঙা হিংসা মামলায় গ্রেপ্তার হওয়া ১৫ জন অভিযুক্তকে এনআইএ-র বিশেষ আদালত জামিন দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। সেই জামিন নির্দেশকে চ্যালেঞ্জ করেই এনআইএ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়।

এখন সেই মামলাই ফের প্রধান বিচারপতির বেঞ্চে চলে যাওয়ায় নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts