Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভবানীপুরে হঠাৎ ‘ডোর টু ডোর’ মমতা! আবাসনে ঢুকে প্রচারে চমক
রাজ্য

ভবানীপুরে হঠাৎ ‘ডোর টু ডোর’ মমতা! আবাসনে ঢুকে প্রচারে চমক

mamata banerjee abasan
Email :4

রাজ্যজুড়ে ভোটের প্রচারে ব্যস্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার নিজের কেন্দ্র ভবানীপুরেও প্রচার শুরু করলেন। তবে প্রচারের ধরনে এদিন দেখা গেল একেবারেই ভিন্ন ছবি। প্রচলিত বড় জনসভা বা মঞ্চের বদলে তিনি বেছে নিলেন ‘ডোর টু ডোর’ ক্যাম্পেন।

লর্ড সিনহা রোডের একটি হাইরাইজ আবাসন এবং সেক্সপিয়র সরণির একাধিক আবাসনে গিয়ে সরাসরি বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে (Mamata Banerjee)। ভবানীপুরে মানুষের একেবারে দুয়ারে পৌঁছে যান তিনি এবং ভোটের জন্য সমর্থন চান।

এদিন সকালে বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে প্রচার সেরে তিনি দক্ষিণ কলকাতার সেক্সপিয়র সরণিতে পৌঁছান (Mamata Banerjee)। সেখানে থানার উল্টোদিকে একটি ছোট আয়োজনে বক্তব্য রাখেন তিনি। কোনও বড় মঞ্চ নয়, খুবই সীমিত জায়গায় দাঁড়িয়েই তিনি বক্তব্য রাখেন, যা রাজনৈতিক মহলে নজর কেড়েছে।

এরপর তিনি গঙ্গা-যমুনা নামের একটি আবাসনে যান এবং বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। সেখানে তিনি সকলকে একসঙ্গে থাকার বার্তা দেন এবং ভোটের জন্য সমর্থন চান।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাধারণত বড় জনসভা ও পদযাত্রার মাধ্যমে প্রচার করে থাকেন। কিন্তু নিজের কেন্দ্রে এবার তাঁর এই ঘরোয়া জনসংযোগ কৌশল নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিন তিনি ভবানীপুরে গত ১৫ বছরে উন্নয়নের কাজ নিয়েও আলোচনা করেন। বিধায়ক হিসেবে তিনি কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, তা বাসিন্দাদের সামনে তুলে ধরেন। পাশাপাশি স্থানীয়দের সমস্যা ও অভিযোগও মন দিয়ে শোনেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে তৃণমূল সরকার আবার ক্ষমতায় এলে এলাকার পরিকাঠামো ও উন্নয়নে আরও কাজ করা হবে।

এর আগেও লেডিজ পার্ক এলাকায় স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এবার নিজের কেন্দ্রে ভোটারদের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার এই উদ্যোগকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ কৌশল বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts