Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে টাকার প্রতিশ্রুতি ঘিরে তুমুল বিতর্ক! ‘মাতৃশক্তি’ কার্ড নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার
জেলা

ভোটের আগে টাকার প্রতিশ্রুতি ঘিরে তুমুল বিতর্ক! ‘মাতৃশক্তি’ কার্ড নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

mamata Banerjee 10
Email :5

 

ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এল ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড। এই কার্ডের মাধ্যমে ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় মহিলাদের হাতে সেই কার্ড তুলে দেওয়া হচ্ছে। আর এই ঘটনাকেই কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ইসলামপুরে এক নির্বাচনী সভা থেকে মমতা (Mamata Banerjee) অভিযোগ করেন, ভোটের সময় এই ধরনের কার্ড বিলি করে বিজেপি আদর্শ আচরণবিধি ভাঙছে। তাঁর দাবি, দেশের অর্থমন্ত্রী নিজেই এই কার্ড বিলির সঙ্গে যুক্ত, যা নিয়মের পরিপন্থী। তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান, বিষয়টি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

অন্যদিকে, বিজেপির তরফে এই প্রকল্পকে বড় প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরা হচ্ছে। বুধবার এক সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি, শুভেন্দু অধিকারী এবং রূপা গঙ্গোপাধ্যায় ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ করেন। সেখানে কয়েকজন মহিলার হাতে প্রতীকীভাবে এই কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই কার্ড বিলি করছে বিজেপি মহিলা মোর্চা।

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, বিজেপি ভোটের আগে টাকা দেখিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাঁর দাবি, ভোটের পর এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে না। তিনি প্রশ্ন তোলেন, যদি এই প্রকল্প এতই গুরুত্বপূর্ণ হয়, তবে নির্বাচনের আগে কেন তা চালু করা হয়নি।

ভোটের আগে এই কার্ড বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts