Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভোটারদের ভয় দেখানোর অভিযোগ! ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
রাজ্য

ভোটারদের ভয় দেখানোর অভিযোগ! ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

TMC Leader arrested
Email :3

ভোটের ঠিক আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। বিধাননগরে গ্রেপ্তার করা হল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তকে (TMC Leader Arrested)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভোটারদের ভয় দেখানো এবং ভোটে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন তিনি। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি সল্টলেকের একটি সভায় নির্মল দত্ত (TMC Leader Arrested) এমন একটি মন্তব্য করেন, যা ঘিরেই শুরু হয় বিতর্ক। সভামঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায়, কে কোথায় ভোট দিচ্ছেন তা জানা যাবে এবং তাঁদের কাছে আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্য রয়েছে। এই মন্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিরোধী দল।

এই ঘটনার পরই বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায় নির্বাচন কমিশন ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানান (TMC Leader Arrested)। তাঁর দাবি, এই ধরনের মন্তব্য ভোটারদের ভয় দেখানোর শামিল এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ নির্মল দত্তকে গ্রেপ্তার করে।

বুধবার তাঁকে বিধাননগর আদালতে তোলা হলে আদালত ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখযোগ্যভাবে, নির্মল দত্তের স্ত্রী বর্তমানে বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Leader Arrested)।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নির্মল দত্ত। তাঁর দাবি, পুরো ঘটনাই রাজনৈতিক চক্রান্ত এবং তাঁকে ফাঁসানো হচ্ছে। যদিও এই প্রথম নয়, এর আগেও তাঁর বিরুদ্ধে বিরোধীদের মারধরের অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে।

ভোটের মুখে এই গ্রেপ্তারি নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts