প্রথম দফার ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ। তার আগেই নির্বাচন কমিশনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
ওই পোস্টে বার্নল ও বোরোলিন প্রসঙ্গ উল্লেখ থাকায় শুরু হয় আলোচনা ও সমালোচনা। সেই ইস্যুতেই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার পিংলাসহ একাধিক এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে তিনি কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, কমিশনের সার্কুলারে বার্নল ও বোরোলিনের কথা লেখা হয়েছে। তাঁর প্রশ্ন, কাকে ভয় দেখানো হচ্ছে? যারা হুমকি দিচ্ছে, তাদের জন্য বার্নল নয়, আইসক্রিম দেওয়া হবে বলে কটাক্ষ করেন তিনি।
তিনি (Mamata Banerjee) আরও বলেন, এই গরমে সবাইকে ঠান্ডা থাকতে হবে, তাই আইসক্রিম খাওয়ার কথা বলা হচ্ছে। তাঁর দাবি, তৃণমূল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।
প্রচারের মঞ্চ থেকে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি ইঙ্গিত দেন, কমিশনের বক্তব্যে অসংগতি রয়েছে এবং তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে (Mamata Banerjee)।
নির্বাচনের আগে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কমিশনের পোস্ট এবং মমতার পালটা মন্তব্য এখন ভোটের আবহে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।













