Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • প্রখর রোদে অপেক্ষা, শেষে বিস্ফোরণ! নিজের দলেই ক্ষোভের মুখে দেবাংশু
জেলা

প্রখর রোদে অপেক্ষা, শেষে বিস্ফোরণ! নিজের দলেই ক্ষোভের মুখে দেবাংশু

debanshu protest
Email :4

তীব্র গরমে যখন মানুষ হাঁসফাঁস করছে, তখন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে গিয়ে মেজাজ হারালেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে নিজের দলের কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

জানা গিয়েছে, আগে থেকেই ঠিক ছিল যে ওই এলাকায় সকালে প্রচারে যাবেন দেবাংশু (Debangshu Bhattacharya)। প্রথমে কর্মীদের জানানো হয়, সকাল আটটার সময় তিনি পৌঁছবেন। সেই মতো অনেক কর্মী নির্দিষ্ট জায়গায় জড়ো হন। পরে আবার সময় বদলে জানানো হয়, তিনি সাড়ে ন’টায় আসবেন। কিন্তু সেই সময় পেরিয়েও তিনি না পৌঁছনোয় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।

এর মধ্যে সকাল থেকেই ছিল প্রচণ্ড গরম। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে থাকতে ধৈর্য হারান কর্মীরা (Debangshu Bhattacharya)। অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। দীর্ঘ অপেক্ষার পর যখন দেবাংশু ভট্টাচার্য সেখানে পৌঁছন, তখন উত্তেজিত কর্মীরা তাঁকে ঘিরে ধরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে দলের প্রবীণ কর্মী এবং নেতারা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দেবাংশুও (Debangshu Bhattacharya) কর্মীদের বোঝানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সেখানে পৌঁছন। তিনি দেবাংশুকে সঙ্গে নিয়ে টোটো করে এলাকায় প্রচার শুরু করেন।

তবে নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে প্রার্থী পড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts