Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার বড় ঘোষণা! নিট বিতর্কে দিল্লিতে আন্দোলনের প্রস্তুতি
দেশ

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার বড় ঘোষণা! নিট বিতর্কে দিল্লিতে আন্দোলনের প্রস্তুতি

cockroach janata party
Email :3

নিট প্রশ্নফাঁস বিতর্কের মধ্যেই ভারতে ফেরার ঘোষণা করলেন ককরোচ জনতা (Cockroach Janta Party) পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, নিট কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বড়সড় আন্দোলন গড়ে তুলতেই তিনি দেশে ফিরছেন।

ভিডিও বার্তায় অভিজিৎ (Cockroach Janta Party) বলেন, দেশের সংবিধান মেনে শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানানো প্রয়োজন। তাঁর দাবি, নিট পরীক্ষাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার দায় এড়াতে পারেন না শিক্ষামন্ত্রী। তাই অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। অভিজিতের কথায়, এত বড় ঘটনার পরও যদি কোনও জবাবদিহি না হয়, তবে স্বচ্ছতার প্রশ্নে সাধারণ মানুষের আস্থা আরও কমে যাবে।

জানা গিয়েছে, আগামী শনিবার তিনি দিল্লিতে পৌঁছবেন। সেখানে যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির জন্য প্রশাসনের অনুমতি চাওয়া হবে। একইসঙ্গে দেশের ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি (Cockroach Janta Party)।

গত কয়েক সপ্তাহে সমাজমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত নামগুলির মধ্যে অন্যতম ছিল ককরোচ জনতা পার্টি। আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হওয়া সত্ত্বেও এই প্ল্যাটফর্মকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিজিৎ দাবি করেন, খুব অল্প সময়ের মধ্যেই তাঁদের জনপ্রিয়তা দেশের বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনকে টেক্কা দিয়েছে।

তবে সেই বিতর্কের মাঝেই হঠাৎ বন্ধ হয়ে যায় ককরোচ জনতা পার্টির সমাজমাধ্যমের অ্যাকাউন্ট। সরকারি সূত্রের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও অভিজিৎ দীপকের বক্তব্য, তাঁদের পক্ষ থেকে কোনও উসকানিমূলক বা বেআইনি মন্তব্য করা হয়নি। শুধুমাত্র বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে মত প্রকাশ করা হয়েছিল। তাহলে কেন অ্যাকাউন্ট বন্ধ করা হল, সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি বলেও দাবি করেছেন তিনি (Cockroach Janta Party)।

নিট প্রশ্নফাঁস বিতর্ক, অ্যাকাউন্ট বন্ধ হওয়া এবং দেশে ফিরে আন্দোলনের ডাক— সব মিলিয়ে অভিজিৎ দীপককে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts