Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় বিস্ফোরণ! কমিশন কি সত্যিই নিরপেক্ষ? তৃণমূলের অভিযোগে নতুন মোড়
রাজ্য

ভোটের আগে বড় বিস্ফোরণ! কমিশন কি সত্যিই নিরপেক্ষ? তৃণমূলের অভিযোগে নতুন মোড়

election commission a
Email :6

নির্বাচনের আগে বড় বিতর্ক তৈরি হল রাজ্যে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, জেলা সফরে গিয়ে বিজেপি নেতার দেখানো পথেই গ্রামে ঘুরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Election Commission)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি ও তথ্য তুলে ধরে এই অভিযোগ সামনে আনে তৃণমূল।

তৃণমূলের দাবি, ভোট ঘোষণার পর নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে এক বিজেপি নেতার সঙ্গে ঘোরাঘুরি করেছেন নির্বাচন আধিকারিক (Election Commission)। এই নিয়ে সরব হয়েছেন দলের নেতা-নেত্রীরা। তাঁদের প্রশ্ন, একজন নিরপেক্ষ আধিকারিক কীভাবে বিরোধী দলের নেতার সঙ্গে এলাকায় ঘুরতে পারেন।

তথ্য অনুযায়ী, রবিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বঙ্কিম মোড়ে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক (Election Commission)। সেখানে এক ব্যক্তির সঙ্গে তাঁকে দেখা যায়, যিনি পরে বিজেপির স্থানীয় নেতা বলে জানা যায়। তাঁর সঙ্গে গড়চক্রবেড়িয়া গ্রামের বিভিন্ন বাড়িতে যান আধিকারিক। শুধু তাই নয়, একটি বুথ এলাকায় ঘোরার সময় ওই বুথের বিজেপি সভাপতিকেও সঙ্গে দেখা গিয়েছে বলে অভিযোগ।

এই ঘটনা নিয়ে তৃণমূলের বক্তব্য, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না (Election Commission)। বরং বিজেপির পক্ষ নিয়ে কাজ করছে বলেই অভিযোগ। তাঁদের আরও দাবি, একদিকে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে অন্য রাজ্যের লোকেদের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা চলছে।

অন্যদিকে এই অভিযোগ খারিজ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, সংশ্লিষ্ট বিজেপি নেতা নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগ জানাতেই আধিকারিকের সঙ্গে ছিলেন।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ধরনের আচরণ ভোটারদের প্রভাবিত করতে পারে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

এই ঘটনার পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের আগে এই বিতর্ক রাজ্যের রাজনীতিতে আরও উত্তাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts