আলিপুর আবহাওয়া দফতর আগেই বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস মিলতেই মঙ্গলবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ কালো হয়ে যায়। ইতিমধ্যেই একাধিক জেলায় লাল সতর্কতা জারি হয়েছে (Weather Update)।
আবহাওয়া দফতরের (Weather Update) মতে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে। ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বুধবারও বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি হয়েছে। ঝড়ের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস (Weather Update)।
সোমবার রাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। ঝড়ের দাপটে বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের ফলে কলকাতার তাপমাত্রাও অনেকটা কমে গেছে। শহরের তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম (Weather Update)।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।










