Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বড় বিপদের ইঙ্গিত! নিম্নচাপ আরও শক্তিশালী, বাংলার একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা
রাজ্য

বড় বিপদের ইঙ্গিত! নিম্নচাপ আরও শক্তিশালী, বাংলার একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা

heavy rain in kolkata
Email :2

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। তার সঙ্গে মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে (Weather Update)। বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় জারি হয়েছে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Update) জানিয়েছে, বর্তমানে উত্তর ওড়িশা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। এটি আগামী দু’দিনের মধ্যে আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই আগামী ১৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Update)।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার ও সোমবার উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts