নাগপুরে (Nagpur) চাঞ্চল্যকর অপহরণ ও খুনের ঘটনা সামনে এসেছে। চোদ্দ বছরের এক কিশোরকে ধর্মীয় শোভাযাত্রা থেকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রায় যোগ দিয়েছিল ওই কিশোর। সেখান থেকেই অভিযুক্তরা তাকে প্রলোভন দেখিয়ে একটি গাড়িতে তোলে। এরপর শহরের বাইরে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে (Nagpur) ।
অভিযোগ, প্রথমে তাকে অচেতন করার জন্য বিষ খাওয়ানো হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় অভিযুক্তরা তার শ্বাসরোধ করে। সেই সময়েই তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ (Nagpur) ।
এরপর পরদিন দেহ ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা (Nagpur) । তদন্তে জানা গিয়েছে, কিশোরের বাবার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায়ের জন্যই এই অপহরণের ছক কষা হয়েছিল। অভিযুক্তরা ভেবেছিল মুক্তিপণ হিসেবে কয়েক লক্ষ টাকা দাবি করবে।
পুলিশ আরও জানিয়েছে, এই অপহরণের পরিকল্পনা অনেক দিন আগেই করা হয়েছিল। অভিযুক্তরা কিশোরের বাবাকে চিনত এবং তাঁর কাছ থেকেই সবজি কিনত। সেই সূত্রেই তারা পরিবার সম্পর্কে তথ্য জোগাড় করে।
ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ এবং ফোনের তথ্য ব্যবহার করে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয় এবং কিশোরের দেহ উদ্ধার করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।













