Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটার তালিকায় নাম নেই? এবার ঘরে বসেই আপিল, বড় ঘোষণা কমিশনের
রাজ্য

ভোটার তালিকায় নাম নেই? এবার ঘরে বসেই আপিল, বড় ঘোষণা কমিশনের

Email :6

ভোটার তালিকা সংক্রান্ত আপিল প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে নতুন ব্যবস্থা চালু হল। এখন থেকে অনলাইন এবং অফলাইন—দুই ভাবেই আপিল করা যাবে (Voter List)।

সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, যাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বা বাদ পড়েছে এবং যাঁদের আবেদন এখনও বিচারাধীন (Voter List), তাঁদের জন্য এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এতে আবেদনকারীরা বাড়িতে বসেই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আপিল জানাতে পারবেন। পাশাপাশি, যারা সরাসরি আবেদন করতে চান, তাঁদের জন্য জেলা শাসক বা মহকুমা শাসকের দফতরে গিয়ে অফলাইনেও আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে (Voter List)।

নতুন নিয়ম অনুযায়ী, আপিল করার সময় আবেদনকারীর পরিচয়পত্র নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে আবেদন যাচাই ও নিষ্পত্তির কাজ আরও স্বচ্ছ ও নির্ভুল হবে বলে মনে করা হচ্ছে (Voter List)।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে জমা পড়া সমস্ত আপিলের নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসকদের উপর। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সব আপিল নিষ্পত্তির উপর জোর দেওয়া হয়েছে (Voter List)।

এই প্রক্রিয়াকে কার্যকর করতে বিভিন্ন জেলায় আলাদা করে আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনাল নির্দিষ্ট এলাকার আপিল শুনানি ও নিষ্পত্তির দায়িত্ব নেবে। কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এই দায়িত্বে রয়েছেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট এলাকার আপিল শুনানি হবে।

এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত এবং সঠিক ভাবে আপিল নিষ্পত্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং ভোটারদের অধিকার রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts