দীর্ঘদিন ধরেই বাংলায় কোনও আসন পায়নি বামফ্রন্ট। বিধানসভা হোক বা লোকসভা, কোথাও তাদের কোনও প্রতিনিধি নেই। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাম নেতৃত্ব (Left Front)। ছিয়াশি বছরের বিমান বসুর পর এবার প্রচারে সক্রিয় হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রও।
এক সময় বাম সরকারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন সূর্যকান্ত মিশ্র (Left Front)। স্বাস্থ্য দফতর, জৈব প্রযুক্তি এবং পঞ্চায়েত দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতিতে তাঁকে খুব একটা দেখা যায়নি। এমনকি সাম্প্রতিক লোকসভা নির্বাচনেও প্রচারে ছিলেন না তিনি। তবে এবার পরিস্থিতির গুরুত্ব বুঝেই আবার সামনে এলেন তিনি।
আজ একটি কর্মিসভায় যোগ দেওয়ার পর ঘাটাল শহরে মিছিলে হাঁটেন সূর্যকান্ত মিশ্র (Left Front)। টাউন হল থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণও চোখে পড়ার মতো ছিল।
এই মঞ্চ থেকেই তিনি বিজেপি ও তৃণমূল—দুই দলকেই একসঙ্গে আক্রমণ করেন। তাঁর দাবি, এই দুই দলের মধ্যে আসলে কোনও মৌলিক পার্থক্য নেই এবং তাদের বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে (Left Front)।
বামফ্রন্ট নেতৃত্বের মতে, প্রবীণ নেতাদের এই সক্রিয়তা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে। আগামী নির্বাচনে ফল ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে এখন থেকেই জোরকদমে প্রস্তুতি নিচ্ছে তারা।













