Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রেকর্ড ভাঙল বাংলা! প্রথম দফায় নব্বই শতাংশ ভোট, ইতিহাস গড়ল রাজ্য
রাজ্য

রেকর্ড ভাঙল বাংলা! প্রথম দফায় নব্বই শতাংশ ভোট, ইতিহাস গড়ল রাজ্য

voters
Email :5

বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই নজির গড়ল পশ্চিমবঙ্গ। বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ভোটদানের হার প্রায় নব্বই শতাংশে পৌঁছেছে (WB Election)। নির্বাচন কমিশনের মতে, গত পঞ্চাশ বছরের মধ্যে এই প্রথম এত বেশি ভোট পড়ল। আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হয়েছে (WB Election)।

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, গোটা দিনে বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা খুবই কম (WB Election)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বুথে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

ভোট প্রক্রিয়ায় নজরদারি রাখতে মাঠে রয়েছেন বহু পর্যবেক্ষক। কোথাও ইভিএম সংক্রান্ত সমস্যা বা অন্য কোনও অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর একটা পর্যন্ত মোট এক হাজার চারশোর বেশি অভিযোগ জমা পড়েছে। তবে আগের নির্বাচনের তুলনায় এই সংখ্যা অনেক কম (WB Election)।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে একই সময়ের মধ্যে অভিযোগের সংখ্যা অনেক বেশি ছিল। তখন কয়েকটি কেন্দ্রে বিকেল চারটার মধ্যেই দুই হাজারের বেশি অভিযোগ জমা পড়েছিল। এমনকি কিছু এলাকায় দুপুরের মধ্যেই অভিযোগ হাজার ছাড়িয়ে গিয়েছিল। সেই তুলনায় এ বার বুথ দখল, জাল ভোট বা বড় ধরনের হিংসার ঘটনা প্রায় নেই বললেই চলে।

এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গত পঞ্চাশ বছরের মধ্যে এ বারই সম্ভবত সবচেয়ে কম হিংসার নির্বাচন হচ্ছে।

ভোটারদের এই বিপুল অংশগ্রহণ এবং কড়া নজরদারির ফলে প্রথম দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts