Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • শান্তিপুর স্টেশনে অবাক দৃশ্য! হনুমান সেজে সন্তানকে রাম বানিয়ে ব্রিগেডের পথে বিজেপি সমর্থক
জেলা

শান্তিপুর স্টেশনে অবাক দৃশ্য! হনুমান সেজে সন্তানকে রাম বানিয়ে ব্রিগেডের পথে বিজেপি সমর্থক

brigade ram and hanuman
Email :5

ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি। সেই আবহেই কলকাতার ব্রিগেড (Brigade) ময়দানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাকে ঘিরে বিজেপি শিবিরে দেখা যাচ্ছে তুঙ্গের উৎসাহ। শনিবার সকালে নদিয়ার শান্তিপুর স্টেশনে দেখা গেল এক অভিনব দৃশ্য (Brigade)।

সেখানে এক বিজেপি কর্মী নিজের ছোট্ট সন্তানকে ভগবান রামের সাজে সাজিয়ে এবং নিজে হনুমানের বেশ ধরে লোকাল ট্রেনে চেপে ব্রিগেডের (Brigade) উদ্দেশে রওনা দেন। এই দৃশ্য দেখে স্টেশনে উপস্থিত সাধারণ যাত্রীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে শুরু করেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় পরিযায়ী শ্রমিক (Brigade)। এদিন তিনি পুরোপুরি হনুমানের সাজে নিজেকে তৈরি করেন। তাঁর কাঁধে বসানো ছিল রামের সাজে ছোট্ট সন্তান। তাঁদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক।

এই দৃশ্য দেখতে শান্তিপুর স্টেশনে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। অনেক যাত্রী মোবাইলে ছবি তুলতেও দেখা যায়।

বিজেপি কর্মীদের দাবি, রাম, সীতা এবং হনুমান শুভ শক্তির প্রতীক (Brigade)। তাঁদের বিশ্বাস, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। সেই বিশ্বাস থেকেই দেবদেবীর সাজে কলকাতায় সভায় যোগ দিতে যাচ্ছেন তাঁরা।

তাঁদের মতে, এই ধরনের আধ্যাত্মিক পরিবেশ রাজ্যে পরিবর্তনের বার্তাকে আরও জোরালো করে তুলবে।

শনিবার সকাল থেকেই শান্তিপুর থেকে শিয়ালদহগামী ট্রেনে বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। স্টেশন চত্বর জুড়ে শোনা যায় জয় শ্রী রাম ধ্বনি (Brigade)।

বিজেপির এই অভিনব প্রচার এবং ধর্মীয় আবেগকে সামনে রেখে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার এই ছবি রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

শুধু শান্তিপুর নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকেও মানুষ কলকাতায় আসতে শুরু করেছেন। অনেকেই হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে পৌঁছে সেখান থেকে ব্রিগেড ময়দানের দিকে রওনা হচ্ছেন।

শুক্রবার থেকেই বিশেষ ট্রেন চালু করা হয়েছে। শনিবার বিভিন্ন জেলা থেকে বাসেও করে বহু মানুষ কলকাতায় এসেছেন। শহরের বিভিন্ন জায়গায় উড়তে দেখা গেছে গেরুয়া পতাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts