Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ব্রিগেডে আবেগঘন মুহূর্ত! শ্যামাপ্রসাদের সহযোগীকে প্রণাম করলেন মোদি
রাজ্য

ব্রিগেডে আবেগঘন মুহূর্ত! শ্যামাপ্রসাদের সহযোগীকে প্রণাম করলেন মোদি

modi and makhanlal
Email :4

বাংলায় বিজেপির প্রথম সরকার গঠনের দিনে ব্রিগেড প্যারেড ময়দানে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন বিশেষভাবে সম্মান জানালেন ৯৭ বছরের প্রবীণ বিজেপি কর্মী মাখনলাল সরকারকে (Makhanlal Sarkar)। মঞ্চে উঠে তাঁকে প্রণামও করেন প্রধানমন্ত্রী। সেই মুহূর্ত ঘিরে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল আবেগ দেখা যায়।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনাকে বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণের প্রতীক হিসেবেই তুলে ধরতে চাইছে। বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তির আবহে বাংলায় বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে আলাদা আবেগ তৈরি হয়েছে (Makhanlal Sarkar)।

মাখনলাল সরকার ছিলেন ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীদের একজন। বিজেপির প্রবীণতম কর্মীদের মধ্যেও তিনি অন্যতম পরিচিত নাম। ১৯৫২ সালে কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলনের আন্দোলনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তিনি। সেই সময় দেশাত্মবোধক গান গাওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

পরবর্তীতে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু মাখনলাল সরকার (Makhanlal Sarkar)স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও অপরাধ করেননি এবং ক্ষমাও চাইবেন না। এরপর বিচারক তাঁর জন্য প্রথম শ্রেণির ট্রেনের টিকিট এবং ১০০ টাকা দেওয়ার নির্দেশ দেন। সেই ঘটনার স্মৃতিও আজ নতুন করে উঠে এল ব্রিগেডের মঞ্চে।

শনিবার ব্রিগেড প্যারেড ময়দানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ব্রিগেডের মঞ্চ এ দিন রাজনৈতিক শক্তিপ্রদর্শনের পাশাপাশি বাঙালিয়ানার আবহেও ভরে উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts