Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • শেষ পর্যন্ত ভুলে যাওয়া গেল না পুরনো সম্পর্ক, মুকুলকে নিয়ে মমতার বার্তা ভাইরাল
রাজ্য

শেষ পর্যন্ত ভুলে যাওয়া গেল না পুরনো সম্পর্ক, মুকুলকে নিয়ে মমতার বার্তা ভাইরাল

mukul roy mamata modi
Email :3

দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও ভ্রাতৃসম নেতা মুকুল রায়র প্রয়াণে (Mukul Roy) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যু সংবাদে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন। সামাজিক মাধ্যমে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রবীণ এই রাজনীতিবিদ তাঁর দীর্ঘদিনের সহকর্মী এবং বহু রাজনৈতিক সংগ্রামের সঙ্গী ছিলেন (Mukul Roy)। তাঁর মৃত্যুতে ব্যক্তিগতভাবে তিনি বেদনাহত এবং রাজনৈতিক মহলেও এক বড় শূন্যতা তৈরি হল।

তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার শুরু থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন মুকুল রায় (Mukul Roy)। সংগঠন গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক লড়াইয়ে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেছেন, দলের জন্য নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করেছিলেন মুকুল। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। রাজনৈতিক জীবনে মতপার্থক্যের কারণে তিনি অন্য দলে গেলেও পরে আবার ফিরে আসেন, কিন্তু তাঁর (Mukul Roy) সাংগঠনিক দক্ষতা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুকুলপুত্র শুভ্রাংশুকে শক্ত থাকার বার্তাও দিয়েছেন তিনি।

মুকুল রায়ের (Mukul Roy) মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি জানিয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মুকুল রায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজের জন্য কাজ মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২০১৭ সালে তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিলেও পরে আবার তৃণমূলে ফিরে আসেন মুকুল রায়। তবে শেষ পর্যন্ত বিধায়ক পদ নিয়েই তাঁর রাজনৈতিক জীবনের ইতি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts