Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • তোলাবাজি, মারধর, প্রতারণার অভিযোগ! গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামী
রাজ্য

তোলাবাজি, মারধর, প্রতারণার অভিযোগ! গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামী

arrested
Email :2

কলকাতায় আরও এক তৃণমূল কাউন্সিলরকে (TMC Councilor) গ্রেপ্তার করল পুলিশ। তোলাবাজি, প্রতারণা, হুমকি এবং মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুরসভার তেষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্বামী সলিল চট্টোপাধ্যায়কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর এলাকার এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ, বিমা করানোর নামে ওই ব্যক্তির কাছ থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। পরে বিভিন্ন সময়ে আরও প্রায় পাঁচ লক্ষ টাকা আদায় করা হয় বলেও অভিযোগ উঠেছে (TMC Councilor) ।

জানা গিয়েছে, সলিল চট্টোপাধ্যায় পেশায় বিমা এজেন্ট। অভিযোগকারীর দাবি, সেই পরিচয় ব্যবহার করে তাঁকে জোর করে একাধিক বিমা প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে বাধ্য করা হয়েছিল। পরে আরও টাকা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকার করেন। এরপর থেকেই তাঁর উপর চাপ সৃষ্টি করা শুরু হয় বলে অভিযোগ।

অভিযোগকারীর দাবি, টাকা না দেওয়ায় তাঁকে প্রকাশ্যে অপমান করা হয়। রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, তাঁর মৃত স্ত্রী এবং বিবাহিত কন্যাকে নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মারধরের ঘটনায় গুরুতর জখম হন ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। প্রায় পনেরো দিন চিকিৎসার পর তিনি চলতি বছরের তিন মার্চ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, সেই সময় পুলিশ শুধু সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছিল, কিন্তু তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি।

পরবর্তীতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তিনি সরাসরি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানান। এরপরই নতুন করে তদন্ত শুরু হয়। অভিযোগকারীর চিকিৎসার নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখেন তদন্তকারীরা।

তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলতেই মঙ্গলবার কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য (TMC Councilor) এবং তাঁর স্বামী সলিল চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, তোলাবাজি, হুমকি এবং শারীরিক নির্যাতনের একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts