Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাড়িতে মিলল ত্রাণসামগ্রী! জনরোষের মুখে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
জেলা

বাড়িতে মিলল ত্রাণসামগ্রী! জনরোষের মুখে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ujjal minister arrested
Email :2

রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)। বেআইনিভাবে সরকারি ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত কৃষ্ণনগরে তাঁর বাড়ি ঘিরে। মঙ্গলবার সকাল থেকেই প্রাক্তন মন্ত্রীর (Ujjal Biswas) বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ত্রাণসামগ্রী ওই বাড়িতে মজুত করে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে একটি গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল। সেই দৃশ্য নজরে আসতেই সন্দেহ তৈরি হয়। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে (Ujjal Biswas)। এরপর বহু মানুষ বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ, শুধু ত্রিপলই নয়, বাড়ি থেকে কম্বল, সাদা থান-কাপড় এবং আরও বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী পাওয়া গিয়েছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বল বিশ্বাস। (Ujjal Biswas) তাঁর দাবি, ঈদ উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য ওই সামগ্রী আনা হয়েছিল। কিছু সামগ্রী ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে এবং বাকিগুলি পরে বিতরণের জন্য রাখা ছিল।

তবে স্থানীয়দের ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জনরোষের মুখে উজ্জ্বল বিশ্বাসকে থানায় নিয়ে যাওয়া হয়। সেই সময় তাঁর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানও ওঠে (Ujjal Biswas)।

থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ভোটের ফল প্রকাশের পর এই নিয়ে প্রাক্তন সরকারের দ্বিতীয় মন্ত্রী হিসেবে গ্রেপ্তার হলেন উজ্জ্বল বিশ্বাস। তিনি দীর্ঘদিন রাজ্যের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং এলাকার পরিচিত রাজনৈতিক মুখ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী আদৌ সরকারি ত্রাণসামগ্রী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি সেগুলি সরকারি সম্পত্তি হয়ে থাকে, তাহলে কেন সেগুলি ব্যক্তিগত বাড়িতে রাখা হয়েছিল, সেই প্রশ্নও উঠছে। এছাড়া সামগ্রীগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কেন প্রশাসনকে বিষয়টি জানানো হয়নি এবং এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

গোটা ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত তথ্য ও নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts