Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • তাপসের বিস্ফোরক অভিযোগে চুপ থাকলেন না সায়নী! এবার সরাসরি ৫ কোটি টাকার আইনি নোটিস
রাজ্য

তাপসের বিস্ফোরক অভিযোগে চুপ থাকলেন না সায়নী! এবার সরাসরি ৫ কোটি টাকার আইনি নোটিস

baruipur sayani ritobrata
Email :2

নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত মিডলম্যান তাপস মণ্ডলের বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে একাধিক দাবি প্রকাশ্যে আনার পর এবার তাঁর বিরুদ্ধেই আইনি পদক্ষেপ করলেন সায়নী। তাপস মণ্ডলকে পাঁচ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপস মণ্ডল দাবি করেন, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ সায়নী ঘোষকে (Sayani Ghosh) নানা ধরনের সুবিধা দিয়েছিলেন। তাঁর অভিযোগ, কুন্তল সায়নীর জন্য বিপুল অর্থ খরচ করেছিলেন। এমনকি ফ্ল্যাট ও গাড়ি কিনে দেওয়ার দাবিও করেন তিনি। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়।

তাপস মণ্ডলের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। তাঁর বক্তব্য, এই ধরনের মন্তব্যে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আইনি নোটিস পাঠিয়ে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অন্যথায় আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে।

সায়নী ঘোষ (Sayani Ghosh) জানান, অতীতেও তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। সেই সময় তিনি প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন। এরপর আর কোনও তদন্তের জন্য তাঁকে ডাকা হয়নি। তিনি বলেন, এতদিন বিষয়টি উপেক্ষা করেছিলেন। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেছেন। তাপস মণ্ডল যদি অভিযোগের যথাযথ জবাব না দেন, তাহলে বিষয়টি আদালতেই গড়াবে বলে জানিয়েছেন যাদবপুরের সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts