Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • হাসিনা ইস্যুতে উত্তাপ, তবু ভারতের দরজায় কড়া নাড়ল বাংলাদেশ! কী চাইছে ঢাকা?
বিদেশ

হাসিনা ইস্যুতে উত্তাপ, তবু ভারতের দরজায় কড়া নাড়ল বাংলাদেশ! কী চাইছে ঢাকা?

bangladesh prime minister
Email :8

শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চললেও জ্বালানির ক্ষেত্রে ভারতের সহযোগিতা আরও বাড়ানোর অনুরোধ জানাল বাংলাদেশ (Bangladesh)। ঢাকায় ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বর্তমানে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে যে ডিজেল আসছে, দেশের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে সেই সরবরাহ আরও বাড়ানোর আবেদন করা হয়েছে (Bangladesh)।

বৃহস্পতিবার ঢাকার সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের (Bangladesh) জ্বালানি মন্ত্রী। বৈঠকের পরে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের পারস্পরিক স্বার্থের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশের (Bangladesh) জ্বালানি মন্ত্রী জানান, গ্যাসের ঘাটতির কারণে কিছু বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এখন গ্যাস সরবরাহ বাড়তে শুরু করায় সেই কেন্দ্রগুলি আবার চালু করা হচ্ছে। বিদ্যুতের বিল নিয়ে মানুষের অভিযোগের বিষয়েও তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, অধিকাংশ ক্ষেত্রে যাচাই করে স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহারের তথ্যই পাওয়া গেছে। একইসঙ্গে তিনি জানান, জুন মাস থেকে বিদ্যুতের নতুন মূল্য কার্যকর হয়েছে।

সম্প্রতি ভারত থেকে আমদানি করা চালের একটি অংশের মান নিয়ে বাংলাদেশে (Bangladesh) বিতর্ক তৈরি হয়েছিল। সেই চালের একটি অংশ ফেরত পাঠানোর প্রস্তুতির খবরও সামনে আসে। সেই ঘটনার পরেই জ্বালানি সরবরাহ বাড়ানোর জন্য ভারতের কাছে বাংলাদেশের আবেদন নতুন করে কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

অন্যদিকে শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের সম্পর্কেও টানাপোড়েন অব্যাহত রয়েছে। বাংলাদেশের (Bangladesh) পক্ষ থেকে তাঁকে দেশে ফেরানোর প্রসঙ্গও ফের উত্থাপিত হয়েছে। তবে এই আবহেই জ্বালানি সহযোগিতা বাড়ানোর আবেদন দুই দেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আনল বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts