Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মাইক নিয়ে গোলমালে মাঝপথে সভা ছাড়লেন মমতা, প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের
রাজ্য

মাইক নিয়ে গোলমালে মাঝপথে সভা ছাড়লেন মমতা, প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের

mamata banerjee 221
Email :1

ভবানীপুরের চক্রবেড়িয়ায় সভা করতে গিয়ে মাঝপথেই বক্তৃতা থামিয়ে মঞ্চ ছেড়ে নামতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগ, তাঁর সভা চলাকালীন পাশ থেকে জোরে মাইক বাজানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

শনিবার ভবানীপুরের সত্তর নম্বর ওয়ার্ডে সভা ছিল মমতার (Mamata Banerjee)। সভা চলার সময়ই হঠাৎ জোরে শব্দ শোনা যায়। অভিযোগ ওঠে, বিজেপির তরফে মাইক বাজানো হচ্ছিল। এর ফলে বক্তৃতা থামিয়ে দেন মমতা। তিনি বলেন, এইভাবে সভা করা সম্ভব নয় এবং এটি নিয়ম ভাঙা।

মমতা (Mamata Banerjee) আরও অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি নিয়েও তাঁর সভা বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি এই ঘটনাকে অপমানজনক বলে দাবি করেন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

পরে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিরোধীদের সভার সময়েও একইভাবে প্রতিবাদ জানাতে। এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এই ঘটনার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। জেলা নির্বাচন আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হবে।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts