Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হঠাৎ কালীঘাটে জয়া বচ্চন! মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক ঘিরে জোর রাজনৈতিক জল্পনা
রাজ্য

হঠাৎ কালীঘাটে জয়া বচ্চন! মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক ঘিরে জোর রাজনৈতিক জল্পনা

jaya bachchan
Email :153

সমাজবাদী পার্টির একাংশের সমালোচনার পরই নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন (Jaya Bachchan) কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন। কালীঘাটের বাড়িতে জয়া বচ্চনকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

সম্প্রতি সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ কলকাতায় এসে তৃণমূলের নির্বাচনী পরাজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছিলেন। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এর আগে অবশ্য সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন এবং নির্বাচনের ফল নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছিলেন।

এই পরিস্থিতিতেই জয়া বচ্চনের (Jaya Bachchan) কালীঘাট সফর ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। অতীতেও বাংলার নির্বাচনে তৃণমূলের প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই কারণেই এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল।

তবে এই সাক্ষাৎ শুধুই সৌজন্য বৈঠক ছিল (Jaya Bachchan), নাকি বিরোধী শিবিরের ভবিষ্যৎ কৌশল বা রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি। দুই নেত্রীর বৈঠকের বিষয়বস্তু গোপন থাকায় রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts