ভোটগণনার ঠিক আগে বাংলায় গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। আগে যেখানে ১০৮টি কেন্দ্রে গণনা হত, সেখানে এবার সেই সংখ্যা কমে দাঁড়াল ৭৭। সিইও দপ্তর জানিয়েছে, ২৯৪টি আসনের ভোট এবার এই ৭৭টি কেন্দ্রেই গণনা করা হবে। কোন জেলায় কতগুলি গণনাকেন্দ্র রয়েছে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে কমিশন (Election Commission)।
গত বিধানসভা নির্বাচনে ১০৮টি গণনাকেন্দ্র ছিল। এরপর প্রায় দু’সপ্তাহ আগে তা কমিয়ে ৮৭ করা হয়। কিন্তু ভোটগণনার মাত্র তিন দিন আগে আবার সেই সংখ্যা কমিয়ে ৭৭ করা হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক (Election Commission)।
এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, ভোটগণনার আগে এভাবে কেন্দ্র কমানো ঠিক নয় এবং এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। ফলে ভোটের ফল ঘোষণার আগেই গণনাকেন্দ্রের এই পরিবর্তন নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে (Election Commission)।











