Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গাড়িতে কারা ঝুলছিলেন? অভিষেকের জমা দেওয়া নথি নিয়ে অসন্তুষ্ট পুলিশ, আসতে পারে নতুন নোটিস
রাজ্য

গাড়িতে কারা ঝুলছিলেন? অভিষেকের জমা দেওয়া নথি নিয়ে অসন্তুষ্ট পুলিশ, আসতে পারে নতুন নোটিস

abhishek banerjee 1
Email :1

গাড়ি সংক্রান্ত ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগে দায়ের হওয়া মামলায় নতুন মোড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পক্ষ থেকে অবশেষে কালীঘাট থানায় নথি জমা দেওয়া হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, জমা পড়া নথিকে সম্পূর্ণ বলে মনে করছে না তদন্তকারীরা। সেই কারণে ফের নোটিস পাঠিয়ে অতিরিক্ত তথ্য চাওয়া হতে পারে।

জানা গিয়েছে, রবিবার এক প্রতিনিধির মাধ্যমে কালীঘাট থানায় নথি জমা দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজের লেটারহেডে লিখিত জবাবও পাঠিয়েছেন। কিন্তু তদন্তকারীদের দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট গাড়িটি কার নামে কেনা হয়েছে, কবে কেনা হয়েছে এবং কেনার পর থেকে কারা সেই গাড়ি চালিয়েছেন, সেই সমস্ত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি অতীতে যাঁরা চালকের দায়িত্বে ছিলেন, তাঁদের নাম, পরিচয় এবং যোগাযোগের তথ্যও জানতে চেয়েছে পুলিশ (Abhishek Banerjee) ।

এছাড়াও তদন্তে আরও একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গাড়ির দু’পাশে কয়েক জনকে ঝুলে থাকতে দেখা যায়। সেই ঘটনার পর তাঁদের পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা জানতে চেয়েছেন, ওই ব্যক্তিরা কারা, তাঁদের মধ্যে কোনও পুলিশকর্মী ছিলেন কি না এবং যদি তাঁরা বেসরকারি নিরাপত্তারক্ষী হয়ে থাকেন, তবে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ রয়েছে কি না।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়। এরপর তাঁর গাড়িতে অতিরিক্ত কয়েক জনকে ঝুলে থাকতে দেখা যাওয়ার ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়। সেই বিষয়টি নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন সেই ঘটনাকেই সামনে রেখে তদন্তকারীরা গাড়ি, চালক এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। পুলিশের দাবি, প্রয়োজনীয় সমস্ত তথ্য হাতে পাওয়ার পরই তদন্তের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts