Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ফের কেঁপে উঠল ফিলিপিন্স! শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক, তারপরই সামনে এল বড় খবর
বিদেশ

ফের কেঁপে উঠল ফিলিপিন্স! শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক, তারপরই সামনে এল বড় খবর

philipance
Email :3

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স (Philipince)। শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলের মিন্ডানাও দ্বীপে অনুভূত হয় প্রবল কম্পন। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ছয় দশমিক চার। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ঊনত্রিশ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে জানানো হয়েছে, এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কাও নেই (Philipince)।

কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ ফিলিপিন্সে (Philipince) ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যেই ফের শক্তিশালী কম্পনে উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।

বিশেষজ্ঞদের মতে, ফিলিপিন্স (Philipince) পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা সক্রিয় ভূমিকম্প ও আগ্নেয়গিরির বলয়ের উপরেই দেশটির অবস্থান। সেই কারণেই সেখানে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।

এদিকে অন্য এক ভূমিকম্প বিধ্বস্ত দেশে মানবিক সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে শুরু হয়েছে ভারতের বিশেষ অভিযান। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন আমিস্তাদ’, যার অর্থ বন্ধুত্ব (Philipince)।

ভারতীয় বায়ুসেনার দুটি বিশেষ বিমান জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং ত্রাণসামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে। পাশাপাশি একটি বিশেষ চিকিৎসক দলও পাঠানো হয়েছে। ওই দলে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জরুরি চিকিৎসা বিশেষজ্ঞরা। দুর্গত মানুষের চিকিৎসা, অস্ত্রোপচার, ট্রমা কেয়ার এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা দিতে ভারতীয় দল প্রস্তুত রয়েছে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তাও দিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts