Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু! নির্বাচনের মুখে চাঞ্চল্য ইজরায়েলে
বিদেশ

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু! নির্বাচনের মুখে চাঞ্চল্য ইজরায়েলে

israel pm
Email :7

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israel PM) ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁর শরীরে প্রস্টেট ক্যানসার ধরা পড়েছে। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর নিজেই এই তথ্য স্বীকার করেছেন তিনি। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

নেতানিয়াহু (Israel PM) জানিয়েছেন, ক্যানসারটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল। ২০২৪ সালে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে তাঁর প্রস্টেটে অস্ত্রোপচার করা হয়। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছিল। সেই পরীক্ষার সময়ই একটি ক্ষতিকর টিউমার ধরা পড়ে। এরপর দ্রুত চিকিৎসা শুরু করা হয়।

৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রী (Israel PM) জানিয়েছেন, নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে সমস্যাটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে তাঁর শরীরে সেই টিউমারের কোনও অস্তিত্ব নেই। রিপোর্ট অনুযায়ী, তিনি এখন অনেকটাই সুস্থ এবং রেডিয়েশন থেরাপিও সম্পন্ন হয়েছে।

তিনি (Israel PM) আরও জানান, প্রায় দুই মাস আগে এই স্বাস্থ্য রিপোর্ট সামনে এলেও তা প্রকাশ করা হয়নি। তাঁর দাবি, ইরান যাতে এই খবরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মিথ্যা প্রচার চালাতে না পারে, সেই কারণেই বিষয়টি গোপন রাখা হয়েছিল।

উল্লেখ্য, ইজরায়েলের দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকা নেতানিয়াহুকে নিয়ে এর আগেও গুজব ছড়িয়েছিল। গত মার্চ মাসে ইরান ও ইজরায়েল সংঘাতের সময় সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু নিয়ে গুজব রটে যায়। পরে তিনি নিজেই একটি ভিডিও প্রকাশ করে জানান, তিনি সুস্থ আছেন।

এর আগে ২০২৩ সালে তাঁর শরীরে পেসমেকার বসানো হয়েছিল। আগামী অক্টোবর মাসে ইজরায়েলে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের আগে তাঁর এই স্বাস্থ্য সংক্রান্ত খবর রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts