Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের ফল নিয়ে নিজেই বিস্ফোরক ভবিষ্যদ্বাণী! “আমি হারছি”—বায়রনের মন্তব্যে তোলপাড়
জেলা

ভোটের ফল নিয়ে নিজেই বিস্ফোরক ভবিষ্যদ্বাণী! “আমি হারছি”—বায়রনের মন্তব্যে তোলপাড়

bayron biswas
Email :26

প্রথম দফার ভোট শেষ হয়ে যাওয়ার পর রাজ্যে এখন দ্বিতীয় দফা নিয়ে তীব্র উত্তেজনা। এরই মধ্যে ভোটের ফলাফল নিয়ে একেবারে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। প্রকাশ্য ক্যামেরার সামনে তিনি দাবি করেন, তিনি নিজেই ভোটে হারছেন (Bayron Biswas)।

বায়রন (Bayron Biswas) শুধু নিজের বিষয়েই নয়, একাধিক তৃণমূল প্রার্থীর পরাজয়ের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সাগরদিঘিতে তিনি হারছেন, জঙ্গিপুরে জাকির সাহেব হারছেন, সামশেরগঞ্জে নূর আলম হারছেন, ফরাক্কাও হারছে, তবে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে চাননি।

এরই মধ্যে স্ট্রংরুম ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে থাকা সিসিটিভি ক্যামেরা দফায় দফায় বন্ধ হয়ে যায়। এই খবর পেয়েই শনিবার ভোররাতে সেখানে পৌঁছে যান সাগরদিঘির বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস (Bayron Biswas)।

তিনি (Bayron Biswas) অভিযোগ করেন, রাতের দিকে দীর্ঘক্ষণ স্ট্রংরুমের আলো এবং ক্যামেরা বন্ধ ছিল। প্রায় বিশ মিনিট ধরে পরিস্থিতি স্বাভাবিক ছিল না বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁর তীব্র বাদানুবাদ হয়।

বায়রন অভিযোগ করেন, তাঁর দলের প্রার্থীদের হার নিশ্চিত করতেই পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে। স্ট্রংরুমের দায়িত্বে থাকা অফিসারদের উদ্দেশে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে মেদিনীপুরে স্ট্রংরুম ঘিরেও উত্তেজনা তৈরি হয়। বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত অভিযোগ করেন, স্ট্রংরুম এলাকায় অনুমতি ছাড়া একাধিক লোক প্রবেশ করছে এবং তৃণমূল কর্মীরা অবাধে যাতায়াত করছেন। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তিনি বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছেন।

সব মিলিয়ে ভোটের আবহে একদিকে ভবিষ্যদ্বাণী, অন্যদিকে স্ট্রংরুম ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts