তুরস্কে ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ন্যাটো প্রধান মার্ক রুটের বৈঠককে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে ডেনমার্কের এক সাংবাদিক সরাসরি ন্যাটো প্রধানের কাছে প্রশ্ন তোলেন, ট্রাম্পের একাধিক বিতর্কিত মন্তব্যের পরও তাঁর পাশে নীরবে বসে থাকা কি তাঁর আত্মসম্মানে আঘাত করছে না।
সাংবাদিকের প্রশ্নে উঠে আসে গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের (Donald Trump) মন্তব্য এবং স্পেনের বিরুদ্ধে তাঁর কড়া অবস্থানের প্রসঙ্গ। প্রশ্ন ছিল, অতীতে যেসব বিষয়ে আপত্তি থাকার কথা, এখন সেসব নিয়ে নীরব থাকা কি ন্যাটো প্রধানের অবস্থানের সঙ্গে মানানসই।
জবাবে মার্ক রুট সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, যেখানে প্রশংসা প্রাপ্য, সেখানে প্রশংসা করতেই হবে। তাঁর মতে, ন্যাটোকে আরও শক্তিশালী করে তুলতে ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে প্রতিরক্ষা ব্যয়ের ভারসাম্য আনার চেষ্টা চলছিল, ট্রাম্প সেই লক্ষ্য পূরণে বড় ভূমিকা নিয়েছেন। এর ফলে ইউরোপ যেমন আরও শক্তিশালী হয়েছে, তেমনই আমেরিকা ও ইউরোপের অংশীদারিত্বও আরও মজবুত হয়েছে (Donald Trump)।
এদিকে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থান ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনও প্রশ্নই নেই। তবুও ট্রাম্প বিষয়টি নিয়ে নিজের অবস্থান থেকে সরেননি। পাশাপাশি স্পেন সম্পর্কেও তাঁর কড়া মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।
এই আবহে ন্যাটো প্রধানের মন্তব্যকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, তিনি কার্যত ট্রাম্পের অবস্থানকেই সমর্থন করেছেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে এখন জোর চর্চা চলছে।









