মহারাষ্ট্রের পুণেতে হবু বরকে (Maharashtra) খুনের অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রি-ওয়েডিং ফটোশুট ও জন্মদিন উদযাপনের নাম করে পাহাড়ি কেল্লায় নিয়ে গিয়ে ব্যবসায়ীপুত্র কেতন আগরওয়ালকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত সিয়া গোয়েল এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু চেতন চৌধুরীকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল (Maharashtra murder) । দাবি করা হয়েছিল, পাহাড়ের ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে নিচে পড়ে যান কেতন। কিন্তু মৃতের পরিবার ও বন্ধুদের সন্দেহ থেকেই তদন্তের মোড় ঘুরে যায়।
তদন্তে উঠে এসেছে, কেতন ছিলেন একজন অভিজ্ঞ ট্রেকার (Maharashtra murder) । ফলে এমন দুর্ঘটনার ব্যাখ্যা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। পরে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা শেষ পর্যন্ত পুরো ঘটনার কথা স্বীকার করেছেন।
পুলিশের দাবি, কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নতুন ছিল না। এর আগেও একবার তাঁকে বিপজ্জনক জায়গায় নিয়ে গিয়ে ক্ষতি করার চেষ্টা হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে। যদিও সেই পরিকল্পনা সফল হয়নি (Maharashtra murder) ।
এরপর জন্মদিন উদযাপনের অজুহাতে আবার পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয় কেতনকে। অভিযোগ, নির্জন জায়গায় সুযোগ বুঝে তাঁকে ধাক্কা দেওয়া হয়। কয়েকশো ফুট নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর (Maharashtra murder) ।
তদন্তকারীরা আরও জানিয়েছেন, অভিযুক্ত তরুণী জেরার সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার চেষ্টা করেছিলেন। এরপর তাঁর মোবাইল ফোন, কল রেকর্ড, সমাজমাধ্যমের কার্যকলাপ এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখা শুরু হয়। সেখান থেকেও একাধিক গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানা গিয়েছে।
এখনও তদন্ত চলছে। পুলিশ আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করে পুরো ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট করতে চাইছে। এই ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।












