Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • নীতীন গড়করির চ্যালেঞ্জেই বড় পাল্টা! ‘ছয়জনকে সামনে আনব’, বিস্ফোরক দাবি আন্দোলনকারীদের
দেশ

নীতীন গড়করির চ্যালেঞ্জেই বড় পাল্টা! ‘ছয়জনকে সামনে আনব’, বিস্ফোরক দাবি আন্দোলনকারীদের

petrol ethanol
Email :1

দেশে ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে দীর্ঘদিন ধরেই সওয়াল করছে কেন্দ্রীয় সরকার। এই জ্বালানিকে ভবিষ্যতের বিকল্প হিসেবে তুলে ধরেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। তবে ইথানল ব্যবহারে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছে, তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, এখনও পর্যন্ত একটি গাড়িরও ক্ষতির প্রমাণ কেউ দেখাতে পারেননি।

সম্প্রতি নীতীন গড়করি (Nitin Gadkari) প্রকাশ্যে বলেন, যদি ইথানল মিশ্রিত জ্বালানির কারণে একটি গাড়িরও ইঞ্জিন নষ্ট হয়ে থাকে, তবে তার প্রমাণ সামনে আনা হোক। তাঁর অভিযোগ, ইথানল নিয়ে যে নেতিবাচক প্রচার চলছে, তার বড় অংশই উদ্দেশ্যপ্রণোদিত।

তবে এই বক্তব্যের পরই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমাজকর্মী ও শিল্পপতি তহসিন পুনাওয়ালা দাবি করেছেন, তাঁদের কাছে এমন অন্তত ছয়জন গাড়ির মালিক রয়েছেন, যাঁরা ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের পর সমস্যার মুখে পড়েছেন। তাঁদের দাবি, এই ব্যক্তিদের কেন্দ্রীয় মন্ত্রীর (Nitin Gadkari) সামনে হাজির করা সম্ভব। তবে তার আগে সংবাদমাধ্যম ছাড়া সরাসরি তাঁদের সঙ্গে দেখা করতে হবে নীতীন গড়করিকে। পুনাওয়ালার অভিযোগ, তাঁরা সরাসরি মন্ত্রীর বাড়িতে গেলে নানা প্রশাসনিক সমস্যার মুখে পড়তে পারেন।

ইথানল মূলত আখ, ভুট্টাসহ বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া একটি জৈব জ্বালানি। পেট্রলের সঙ্গে মিশিয়ে এই জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়েছে কেন্দ্র। ভবিষ্যতে সম্পূর্ণ ইথানলচালিত যানবাহনের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং আমদানি নির্ভরতা কমাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কেন্দ্র।

অন্যদিকে, গাড়ির মালিকদের একাংশের অভিযোগ, ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে ইঞ্জিনের সমস্যাও দেখা দিচ্ছে। কয়েকটি গাড়ি নির্মাতা সংস্থাও স্বীকার করেছে, ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে সামান্য হলেও মাইলেজ কমতে পারে। এই পরিস্থিতিতে নীতীন গড়করির বক্তব্য এবং আন্দোলনকারীদের পাল্টা দাবিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক (Nitin Gadkari)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts