Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • বড় ঘোষণা! অটো ও রিকশা চালকদের জন্য বাধ্যতামূলক মারাঠি, না জানলে বাতিল লাইসেন্স
দেশ

বড় ঘোষণা! অটো ও রিকশা চালকদের জন্য বাধ্যতামূলক মারাঠি, না জানলে বাতিল লাইসেন্স

auto
Email :3

মহারাষ্ট্রে (Maharashtra) অটো ও রিকশা চালকদের জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী প্রতাপ সারনাইক জানিয়েছেন, আগামী এক মে থেকে সমস্ত অটো ও রিকশা চালককে মারাঠি ভাষা জানতে হবে। এই নিয়ম না মানলে তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে।

এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হিসেবে জানানো হয়েছে, যাত্রী ও চালকের মধ্যে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করা। রাজ্যের বিভিন্ন আঞ্চলিক পরিবহণ দপ্তর এই বিষয়ে নজর রাখবে এবং চালকদের পরীক্ষা নেওয়া হবে, তাঁরা মারাঠি পড়তে ও লিখতে পারেন কি না তা যাচাই করা হবে (Maharashtra)।

সরকারি (Maharashtra) নির্দেশ অনুযায়ী, শুধু চালকরাই নয়, পরিবহণ দপ্তরের কোনও আধিকারিক যদি এই নিয়ম মানতে গাফিলতি করেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহণ মন্ত্রীর বক্তব্য, কোনও রাজ্যে কাজ করতে গেলে সেই রাজ্যের ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, মুম্বই, নাগপুর এবং ছত্রপতি শম্ভাজিনগরের মতো শহরে অনেক চালক মারাঠি ভাষায় কথা বলতে পারেন না, যা যাত্রীদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় ভাষার প্রতি সম্মান দেখানো এবং তা শেখা অত্যন্ত জরুরি, কারণ এতে কাজের সুবিধা হয় এবং পরিষেবা আরও ভালোভাবে দেওয়া যায় (Maharashtra)।

এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই নিয়ম চালকদের জন্য চাপ তৈরি করতে পারে, আবার অনেকে এটিকে প্রয়োজনীয় পদক্ষেপ বলেও মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts