Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে রাতভর ধরপাকড়! এক রাতে শতাধিক গ্রেফতার, তৎপর প্রশাসন
রাজ্য

ভোটের আগে রাতভর ধরপাকড়! এক রাতে শতাধিক গ্রেফতার, তৎপর প্রশাসন

Email :4

দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সোমবার রাতভর ধরপাকড় অভিযানে ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অশান্তি প্রবণ এলাকা থেকেই মূলত এই গ্রেফতারি হয়েছে (Bengal Election)।

কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১০৯৫ জন দুষ্কৃতীকে আটক করা হয়েছে (Bengal Election)। বিভিন্ন জেলা থেকে এই গ্রেফতারি হয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের ধরা হয়েছে। পূর্ব বর্ধমানে এক জনপ্রতিনিধিকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

গত ৩৬ ঘণ্টায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৩। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন আরও কঠোর হয়েছে বলেই জানিয়েছে কমিশন (Bengal Election)।

দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে কলকাতা, পূর্ব বর্ধমান ও হুগলি এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের অধীনে সর্বাধিক কিউআরটি মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি ফ্লাইং স্কোয়াড ও নজরদারি দলও বাড়ানো হয়েছে। পূর্ব বর্ধমানেও বড় সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Bengal Election)।

নিরাপত্তা জোরদার করতে কলকাতার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যায় নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে। উত্তর কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকায় ২৭০টি এবং দক্ষিণ কলকাতায় ৪৫৮টি ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটে যাতে কোনওরকম অশান্তি না হয়, সেই লক্ষ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts