Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “ল্যাজে আগুন দিয়ে ঘুরছে বিজেপি”—আরামবাগ সভায় তীব্র আক্রমণ
জেলা

“ল্যাজে আগুন দিয়ে ঘুরছে বিজেপি”—আরামবাগ সভায় তীব্র আক্রমণ

mamata banerjee ab
Email :105

আরামবাগের সভা থেকে ভোটার তালিকা ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একরাশ উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তাঁর মনে হচ্ছে আবার আদালতের দ্বারস্থ হওয়া উচিত। একই সঙ্গে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি (Mamata Banerjee)।

মমতা (Mamata Banerjee) পুরো পরিস্থিতিকে ‘লঙ্কা কাণ্ড’-এর সঙ্গে তুলনা করেন। অসমের এনআরসি-র প্রসঙ্গ তুলে তিনি বলেন, কয়েক বছর আগে সেখানে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল। তাঁর দাবি, তার মধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু ও মুসলিম বাঙালি। তিনি অভিযোগ করেন, বিজেপি এখন একইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে।

সভা থেকে তিনি বলেন, “বিজেপি ল্যাজে আগুন দিয়ে ঘুরছে। কে কোন দলের তা দেখে ভোট কেটে দিচ্ছে।”

এদিন ট্রাইব্যুনাল নিয়েও প্রশ্ন তোলেন তিনি (Mamata Banerjee)। মমতা বলেন, “মানুষ যদি ভোটই দিতে না পারে, তাহলে ট্রাইব্যুনালের দরকার কী?” তাঁর দাবি, আদালতে মামলা করার ফলে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের নাম তালিকায় ফিরেছে, তবে এখনও অনেকের নাম বাকি রয়েছে।

মমতার (Mamata Banerjee) বক্তব্য, সুপ্রিম কোর্ট আগে বলেছিল, ট্রাইব্যুনালে আবেদন করলে সেই নামগুলি বিবেচনা করা হবে। কিন্তু তার আগেই তালিকা স্থগিত করে দেওয়া হয়েছে কেন, তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, “আমি হয়তো খুব বেশি বুদ্ধিমান নই, কিন্তু একজন আইনজীবী হিসেবে আমার মনে হয় আমাদের আবার আদালতে যাওয়া উচিত, এবং আমরা যাব।”

তবে এর মধ্যেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। ভবানীপুরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর কেন্দ্রেই লক্ষ লক্ষ নাম বাদ গেলেও তাতে ভোটের ফলাফলে কোনও প্রভাব পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts