Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বুথের সামনে উত্তেজনা চরমে! কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন হুমায়ুন
জেলা

বুথের সামনে উত্তেজনা চরমে! কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন হুমায়ুন

humayun kabir
Email :21

প্রথম দফার ভোটে নওদায় উত্তেজনা ছড়াল হুমায়ুন কবীরকে (Humayun Kabir) ঘিরে। নওদার ১৭৩ নম্বর বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, এজেন্টকে বসতে না দেওয়া নিয়ে প্রথমে তর্কাতর্কি হয়, তারপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনার মাঝেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ হুমায়ুন কবীরকে (Humayun Kabir) লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন। ফলে বুথের সামনে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় হতে হয়।

ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে (Humayun Kabir)। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিতে পারে। ভোটের দিন এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে নওদায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts