Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মোদীর সভার আগের রাতেই বারুইপুরে উত্তেজনা! প্রচারে হামলার অভিযোগ
জেলা

মোদীর সভার আগের রাতেই বারুইপুরে উত্তেজনা! প্রচারে হামলার অভিযোগ

baruipur
Email :3

দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে শুক্রবার বারুইপুরে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগের রাতেই এলাকায় উত্তেজনা ছড়ায় (Baruipur)। বিজেপির অভিযোগ, তাদের প্রচারে হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার রাতে বিজেপির পক্ষ থেকে এলাকায় প্রচার চলছিল। একটি টোটোতে মাইক বেঁধে প্রচার করা হচ্ছিল। টোটো চালকের অভিযোগ, সেই সময় কিছু লোক এসে টোটো থামিয়ে দেয় (Baruipur)। প্রথমে মাইক বন্ধ করতে বলা হয়, তারপর তাঁকে মারধর করা হয়। পাশাপাশি বিজেপির ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। তিনি বলেন, ভোটের আগে ভয় পেয়ে তৃণমূল এই ধরনের হামলা চালাচ্ছে। বিজেপির প্রচার দেখলেই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি (Baruipur)।

অন্যদিকে তৃণমূলের দাবি, কোনও হামলার ঘটনা ঘটেনি। তাদের বক্তব্য, তাদের সভার কাছাকাছি এলাকায় ওই টোটো থামানো হয়েছিল, কিন্তু কোনও মারধর বা অশান্তি হয়নি। বিজেপি মিথ্যা অভিযোগ করছে বলেও দাবি করেছে শাসকদল।

প্রধানমন্ত্রীর সভার আগের রাতে এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts